হোম > সারা দেশ > রাজশাহী

আজকের পত্রিকার সম্পাদকের শাশুড়ির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রিজিয়া সরকার। ছবি: পরিবার থেকে সরবরাহকৃত

আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের শাশুড়ি রিজিয়া সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বেলা ১১টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

রিজিয়া সরকার রাজশাহী নগরের আহমদপুর মহল্লার বাসিন্দা ছিলেন। তাঁর স্বামী প্রয়াত আলহাজ রিয়াজউদ্দিন সরকার। রিজিয়া সরকার হৃদ্‌রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস আগে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকেই আইসিইউতে ছিলেন।

পাঁচ ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন রিজিয়া সরকার।

তাঁর নাতি মোস্তাফিজুর রহমান রাসেল জানান, আজ বাদ এশা নগরের টিকাপাড়া গোরস্থান চত্বরে রিজিয়া সরকারের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্বামী রিয়াজউদ্দিন সরকারের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।

রিজিয়া সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। দুপুরে এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যক্ষকে জড়িয়ে আপত্তিকর কথা বলায় প্রথমে থাপ্পড় দেন প্রদর্শক

ভূমিমন্ত্রীর বাসার সামনে ভূমিহীনদের অনশন

সরকারি কলেজের নারী ডেমোনেস্ট্রেটরকে জুতাপেটা করলেন বিএনপি নেতা, অধ্যক্ষসহ আহত ৫

রাজশাহী-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বাড়ল ২০০ টাকা

ককটেল ফাটিয়ে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় ‘উদ্ধার’ শ্রমিক দল নেতার

তীব্র দাবদাহের মধ্যে বৃষ্টি পাকার আগে ফাটছে লিচু

বাঘায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৪ ঘণ্টা পর বাসমালিক-শ্রমিকদের দ্বন্দ্বের অবসান

‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবি রাবি ছাত্রদলের