হোম > সারা দেশ > রাজশাহী

নিয়ামতপুরে ১০১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে ১০১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। 

এর আগে গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী (পশ্চিম) এলাকার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)। 

সংবাদ সম্মেলনে গাজিউর রহমান বলেন, ছাতড়া বাজার থেকে সান্তোষপাড়াগামী সড়কে ওপর একটি কাভার্ডভ্যান পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সুমন বাপ্পি ও টুয়েল মন্ডলকে আটক করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশু করা হলে চারটি পাটের বস্তা ১০১ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকার। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেন গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসার মাধ্যমে এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাশাপাশি পলাতক আসামিদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

রাজশাহীতে সনদ জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

৭ দিনের মধ্যে সড়ক উন্মুক্ত করার নির্দেশ রাসিক প্রশাসকের

রাজশাহীর মনোয়ার হত্যা মামলায় হুইপ রুহুল কুদ্দুসসহ জেএমবির সব আসামি বেকসুর খালাস

বাঘায় নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল চা-বিক্রেতার মরদেহ

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের দাবি

২০ বছর ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাবিতে গণভোট-বিষয়ক সেমিনার: ব্যারিস্টার ফুয়াদ ও শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি গভীর সংকট সৃষ্টি করতে পারে: শিশির মনির