রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের চার রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার দিবাগত রাত ১২টার দিকে নগরের শাহমখদুম থানার বাস টার্মিনাল থেকে খানকা শরীফগামী পাকা সড়কের পাশে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানির একটি দল জানতে পারে, নির্মাণাধীন একটি আবাসিক এলাকায় পরিত্যক্ত অবস্থায় পিস্তলের গুলি পড়ে রয়েছে। পরে এসআরবির সদস্যরা অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় সাদা পলিথিনে রাখা স্টার কোম্পানির সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এসআরবি জানায়, উদ্ধার করা গুলি শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।