হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বাবা-ছেলেকে পিষে দিল ট্রাক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দুর্ঘটনার পর ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়েছে।

নিহত ব্যক্তিরা হলো রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের কাউসার ইমাম (৩৫) ও তাঁর ছেলে মো. রেদোয়ান (৬)। চারঘাট থেকে তারা পুঠিয়ার শিবপুরে আত্মীয়ের বাড়ি এসেছিল। মোটরসাইকেল নিয়ে দুপুরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয় তারা।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি উত্তপ্ত। এখন ট্রাকে আগুন জ্বলছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ওসি বলেন, ‘লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। আমরা এখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় বাগমারা ও শিবগঞ্জে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সর্বনিম্ন

রাবির জুলাই চিত্র প্রদর্শনীতে দাঁড়িপাল্লায় একাত্তর ও চব্বিশের তুলনা নিয়ে সমালোচনা

ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ: বাঘায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবি

সংকটাপন্ন রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

স্বাস্থ্যকেন্দ্রের তথ্য: বিষণ্ন মানুষ বাড়ছে রাবিতে

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন

রাজশাহীতে স্কুলছাত্রীর মৃত্যু, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ