হোম > সারা দেশ > রাজশাহী

মুগুর মেরে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

 রাজশাহী প্রতিনিধি

রাকিব উর রহমান। ছবি: সংগৃহীত

রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকায় বাবাকে মুগুর দিয়ে হত্যার অভিযোগে ছেলে রাকিব উর রহমানকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার মধ্য পাইকপাড়ার গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। আজ রোববার বিকেলে র‌্যাব-৫ এ তথ্য জানায়।

র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানি এবং র‌্যাব-৪-এর সিপিএসসি মিরপুর-১-এর একটি দল যৌথভাবে অভিযানটি চালায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত ২২ জুন ছেলের মুগুরের আঘাতে প্রাণ হারান অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম (৬০)।

র‌্যাব জানায়, সেদিন সকাল সাড়ে ৯টার দিকে রাকিব চাকরির পরীক্ষা দিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান। এ সময় রেজাউল করিম তাকে তার মায়ের কাছ থেকে টাকা নিতে বলেন।

টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম তার স্ত্রীকে মারধর শুরু করলে পাশে থাকা রাকিব মুগুর দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন বলে জানায় র‌্যাব। পরে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আঞ্জুরা বেগম নগরের চন্দ্রিমা থানায় ছেলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে ভবন ঘেরাও ডিবির, স্বেচ্ছাসেবক দল নেতাকে রক্ষায় হুলুস্থুল কাণ্ড করলেন নেতা-কর্মীরা

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে এবার মহিষের মৃত্যু

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহীতে তিন দিনব্যাপী ফল ও আম মেলা

মাছির যন্ত্রণায় শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ

রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে শিক্ষার্থীদের তালা

স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় যুবক গুলিবিদ্ধ: অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা