হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সড়কে পড়ে রয়েছে ভাঙা মোটরসাইকেলটি। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরের হেতেমখাঁ জাদুঘর মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয় জামায়াত কর্মী মমিনুল ইসলাম মোনা এবং ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান পারভেজের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মমিনুল ইসলাম মোনা দাবি করেন, রাশেদুল হাসান পারভেজ তাঁর একটি মোটরসাইকেল নিয়ে টাকা দিচ্ছিলেন না। টাকা চাওয়ার কারণে তাঁদের ওপর হামলা করা হয়েছে। হামলাকারীরা একটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। মোনার অভিযোগ, রাশেদুল হাসান এলাকায় চাঁদাবাজি করেন। তাঁকে চাঁদা তুলে না দেওয়ার কারণে আগে থেকেই তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন।

বিষয়টি নিয়ে কথা বলতে হাসান পারভেজের মোবাইলে ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দুই ব্যক্তি ও তাঁদের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের এক বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা নেই। ওই দুই কর্মীর মধ্যে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় নিয়ে টাকাপয়সা লেনদেনের বিষয় ছিল, সেটা নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর কেউ চাঁদাবাজি করে না, কাউকে চাঁদাবাজি করতে দেবে না। চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতে ইসলামী সব সময় সোচ্চার এবং অবস্থান কঠোর।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে জামায়াতের গণমিছিল

সড়ক দুর্ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে নিভে গেল দুই ভাইয়ের প্রাণ

মা জানেন ছেলের ‘খুনি’ কোটিপতি, পুলিশ কিছুই জানে না

চীনের সহযোগিতায় রাজশাহীতেও হবে বিশেষায়িত হাসপাতাল

শিশুকে যৌন হয়রানির মামলায় জামায়াতের রুকন কারাগারে

রাকসু: প্রতিশ্রুতি বাস্তবায়নে নেই নেতারা, হতাশ শিক্ষার্থীরা

জাগের পানির সংকটে দুর্গাপুরের পাটচাষিদের দুর্ভোগ

রাজশাহীর পবায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের রোকন আটক

বাঘায় বিএনপি নেতার বাড়িতে রাতে ককটেল সদৃশ বিস্ফোরণ, আতঙ্ক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, গ্রেপ্তার ১