হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী মহানগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফাইল ছবি

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ সময় রাজশাহী মহানগরীতে ৫৪ হাজার ১৪৪ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

মাহফুজুর রহমান বলেন, ১৪ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং স্কুলপর্যায়ে ৮ হাজার ৫২১ শিশুসহ মোট ৫৪ হাজার ১৪৪ জনকে টিকা দেওয়া হবে। নগরীর ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই কর্মসূচি পরিচালিত হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে দুজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে একজন টিকাদানকারী ও একজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। আগে টিকা নেওয়া থাকলেও এই বয়সসীমার সব শিশু এই ক্যাম্পেইনের আওতায় আসবে। টিকা নিতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর দিয়ে ইপিআই অ্যাপে নিবন্ধন করা যাবে, তবে সরাসরি কেন্দ্রেও টিকা গ্রহণ করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অন্য শিশুরা নিকটবর্তী কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। টিকা গ্রহণের পর অ্যাপ থেকে সনদ ডাউনলোড করা যাবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. হাবিবুর রহমান বক্তব্য দেন। সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম। এ সময় অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে আয়োজিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

রামেক হাসপাতাল: ৫১ শিশুর মৃত্যুর পর হামের চিকিৎসায় বোর্ড গঠন

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

একযোগে আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

রাজশাহীতে চিকিৎসকদের ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবি

ঘুড়ি উৎসবে একসঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপি নেতারা

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩২ শিশু

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নতুন বছর বরণে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়