হোম > সারা দেশ > রাজশাহী

সাইবার সিকিউরিটি আইন আরও নিষ্ঠুর: রিজভী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করে যে সাইবার সিকিউরিটি আইন করা হচ্ছে, তা আরও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে লিফলেট বিতরণের আগে রুহুল কবির রিজভী সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেছেন, সাইবার সিকিউরিটি আইন ডিজিটাল নিরাপত্তা আইনের বিকল্প করা হয়েছে। এই আইনকে আরও নিষ্ঠুর, আরও ধারালো করা হয়েছে। এই আইনের কারণে সাংবাদিকদের নিরাপত্তা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়েছে, পাশাপাশি সাধারণ মানুষতো পড়েছেই।

ডেঙ্গু প্রতিরোধে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে রাজশাহীতে লিফলেট বিতরণ হয়। এই আইনের কারণে মত প্রকাশের স্বাধীনতা আর থাকবে না জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, তাদের (সরকার) যে লুটপাট, বিদেশে টাকা পাচার, তাদের যে ব্যাংক লুট এই ধরনের পরিস্থিতিতে কোনো চুরির সংবাদ যাতে কেউ কোনো গণমাধ্যমে বা কোথায় প্রচার না করতে পারে তাই সাইবার সিকিউরিটি অ্যাক্ট তারা পাস করেছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘মানুষ ডেঙ্গু জ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই, নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম, অপ্রতুল ওষুধ। ঢাকার দুই সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে কোনো সরঞ্জাম নেই। দুই সিটি করপোরেশনের মেয়র উল্লাস করছেন, পিকনিকে যাচ্ছেন। তাঁদের কোনো জবাবদিহি করতে হয় না। তাঁদের কাছে জনগণের জীবনের কোনো মূল্য নেই। জনগণের প্রতি এই মেয়রদের কোনো দয়ামায়াও নেই।’ 

শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণের সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু হুমায়রা, ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

রাজশাহী: ভুয়া প্রকল্প দেখিয়ে ৪৫ লাখ টাকা লুট

পানিহীন পদ্মায় মাঝনদীতেও বালুচর, ডিসেম্বরের পর পানি আসবে কি

রেশমশিল্প পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমিমন্ত্রী

চালু হলো আঞ্চলিক নিক্স পপ, রাজশাহী বিভাগে বাড়বে ইন্টারনেটের গতি

এনআইসিইউতে রাখা দুই যমজ নবজাতকের শরীরে অকার্যকর সব অ্যান্টিবায়োটিক, শঙ্কায় মা-বাবা

শনিবার রাজশাহীতে ১১ দলের সমাবেশ

কাজ না পেয়ে ঠিকাদারের চোটপাট, কর্তৃপক্ষ বলল মাদকাসক্ত

বিদেশিদের হেনস্তাকারী আকাশের বিলাসী জীবন

হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অব্যবস্থাপনার বিচার দাবিতে বিক্ষোভ