হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে রাস্তার পাশে পড়েছিল রিকশাচালকের লাশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে রাস্তার পাশ থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে রাজশাহীর দামকুড়া থানার উত্তর ধুতরাবন গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে সেখানে তাঁর ব্যাটারিচালিত রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রিকশার জন্য তাঁকে খুন করেছে দুর্বৃত্তরা।

নিহত রিকশাচালকের নাম মামুনুর রশিদ। তাঁর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামে।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কিছু খাইয়ে অথবা শ্বাস রোধ করে তাঁকে হত্যা করে রিকশাটি নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। ওসি আরও বলেন, মরদেহ রামেকের মর্গে আছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।

রাজশাহীতে ব্রিটিশ আমলের দোকানের মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

আম্মারের বিরুদ্ধে হল সংসদের জিএসকে লাঞ্ছিতের অভিযোগ

গাইবান্ধায় মন্দির নির্মাণে বাধা ও ধর্মীয় অবমাননার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই ভাই নিহত, আহত ২

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ পুলিশ একাডেমি: পুরোনো মালপত্র বিক্রি, পুকুর লিজে লুকোচুরি

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা