হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে অরুণা খাতুন (৩৫) নামের এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৬ মে) রাতে সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অরুণা খাতুন সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের গোলবার হোসেনের মেয়ে।

আজ মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, রাতে ভরমোহনী গ্রামের একটি ধানখেতে অরুণা খাতুনের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে। তাঁর শরীরের তিনটি স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আকাশ বাদী হয়ে মামলা দায়ের করার জন্য থানায় এসেছেন।

ওসি আরও বলেন, অরুণা খাতুনের সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ভালো ছিল না। প্রায় ৬ বছর আগে স্বামীর সঙ্গে অরুণার ডিভোর্স হয়। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: সিট দখলের সংস্কৃতি ফিরছে রাবির হলে

কর না বাড়িয়েই রাসিকের ১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

দুই মণ পেঁয়াজের দামে ১ কেজি ইলিশ, দরপতনে হতাশ চাষি

নারীদের নিয়েই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে: রাজশাহী জেলা প্রশাসক

রাজশাহী নার্সিং কলেজের হোস্টেল ছাত্রশূন্য

রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে হলের সিট দখলের অভিযোগ, স্বচ্ছতা নিশ্চিতে শিবিরের ৩ দাবি

সম্বল বলতে ছিল দুটি মহিষ, একটি হারিয়ে পাগলপ্রায় কৃষক

মুগুর মেরে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে ভবন ঘেরাও ডিবির, স্বেচ্ছাসেবক দল নেতাকে রক্ষায় হুলুস্থুল কাণ্ড করলেন নেতা-কর্মীরা