হোম > সারা দেশ > রাজশাহী

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ভূমি মন্ত্রীকে ঢাকায় নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে। বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাঁকে ঢাকায় আনা হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ভূমি মন্ত্রীকে ঢাকায় আনা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ। তিনি বলেন, ‘রক্তশূন্যতা নিয়ে গতকাল (বুধবার) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।’

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ভূমিমন্ত্রীকে হাসপাতাল থেকে বিমানবন্দরে নিয়ে যান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। তিনি বলেন, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে তাঁকে দেওয়া ওষুধ ব্যবহারে সম্ভবত কোনো ত্রুটি বা জটিলতার কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এ কারণে গত কয়েক দিন ধরে তাঁকে রক্ত দিতে হচ্ছিল। চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তাঁর চিকিৎসা চলবে।

শারীরিক অসুস্থতা নিয়েও গত মঙ্গলবার রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। পরদিন বুধবার রাজশাহীর বাসায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন

রাজশাহীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বেলা ৩টায় জনসভা

ট্রাকচালকের আসনের নিচে ছিল ৭ হাজার ৩৭৫ ইয়াবা, চালক গ্রেপ্তার