হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তবে তাঁরা শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তাঁরা। হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র বলেন, ‘নিজেদের দাবি-দাওয়া নিয়ে ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। এরপর ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তবে আগামীকাল শুক্রবার সকাল থেকে তাঁরা হাসপাতালে যোগদান করবেন।’

এর আগে পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের প্রায় ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক। এতে সেবাপ্রার্থী রোগীরা ভোগান্তির মধ্যে পড়েন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজনকে প্রবেশ করতে না দেওয়া, ভর্তি ও ভর্তির পরের দিন সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অনতিবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন

রাজশাহীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’