রাজশাহীর চারঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মুক্তারপুর পাইকিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে এসআরবি-৫-এর একটি দল।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, ওই এলাকায় একটি বিদেশি পিস্তল পড়ে থাকার সংবাদ পেয়ে একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
উদ্ধার করা এই অস্ত্র পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।