হোম > সারা দেশ > রাজশাহী

প্রতিবেশীর মরদেহ দেখতে গেলেন মা, ফিরে এসে দেখেন পানিতে ডুবে ছেলের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবেশীর মৃত্যুর খবর শুনে দুই বছরের শিশুকে বাড়িতে রেখে মরদেহ দেখতে গিয়েছিলেন মা। বাড়িতে ফিরে এসে নিজের সন্তানকেও আর জীবিত পেলেন না। বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ভেসে ছিল শিশু এরফান। 

আজ সোমবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া মন্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। 

শিশু এরফান ওই গ্রামের দিনমজুর সাজেদুর রহমান ও শিলা খাতুন দম্পতির একমাত্র ছেলে ছিল। এদিকে শিশু এরফানের মৃত্যুতে গ্রামজুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানায়, সকালে ঘুম থেকে উঠে এরফান বাড়িতে একাই খেলছিল। প্রতিবেশীর মৃত্যুর খবরে তাকে খেলা অবস্থায় রেখে ওই মরদেহ দেখতে গিয়েছিলেন তার মা। পরে বাড়ি ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করেন।  

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ছেলেকে ভাসতে দেখে চিৎকার দেন। তখন স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কারও কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি