হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর আব্দুর রাজ্জাক হত্যা মামলার দুই আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুরে আব্দুর রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে ঢাকার আদাবর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে র‌্যাব-৫ ও র‌্যাব-২-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামের মকবুল হোসেন (৫০) এবং তাঁর ছেলে শাহিনুর রহমান ওরফে বুলবুল (৩০)।

র‌্যাব-৫ জানায়, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহনপুরের হরিহরপাড়া গ্রামে গাছের আম চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় বাঁশের লাঠি ও ইটের আঘাতে আব্দুর রাজ্জাকসহ কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. রাজু বাদী হয়ে মোহনপুর থানায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুজন ওই মামলার এজাহারভুক্ত আসামি।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার আদাবরের রিং রোড এলাকা থেকে শাহিনুর রহমান ওরফে বুলবুলকে গ্রেপ্তার করা হয়। পরে রাত পৌনে ১১টার দিকে আদাবরের ২ নম্বর রিং রোডে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ: স্ক্যান করা ভাউচার দিয়ে ছাত্রদের টাকা আত্মসাৎ

জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস আলম

রাজশাহীর দুর্গাপুর: ন্যায্যমূল্য মিলছে না, করলা ফেলে দিচ্ছেন কৃষক

সম্পদ নিয়ে আতঙ্কে মাদক কারবারিরা

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চাঁদাবাজির প্রতিবাদ করায় কলেজছাত্রকে ‘মারধর’, ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা

সিরাজগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা কারাগারের এক কয়েদির মৃত্যু

রামেবি প্রকল্প: আট হাজার গাছ গায়েব