হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে রোগী ধরা দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানাভাবে প্রলুব্ধ করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে দালাল চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাঁদের আটক করে এসআরবি-৫-এর একটি দল। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

এসআরবি জানায়, রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের কার্যক্রম বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানি ও প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।