হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে তিন দিনব্যাপী ফল ও আম মেলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে ফল ও আম মেলার উদ্বোধন করছেন প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

আমের রাজধানী রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল ও আম মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত)’–এর অর্থায়নে আজ বৃহস্পতিবার থেকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলা শুরু হয়েছে।

সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান। ২৫ জুন শুরু হয়ে মেলাটি চলবে আগামী ২৭ জুন পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহীর আম ইতিমধ্যে দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন, আধুনিক চাষাবাদ প্রযুক্তির প্রসার এবং ফল উৎপাদনে কৃষকদের আরও উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, ফল চাষের সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। পাশাপাশি নিরাপদ ফল উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, আমচাষি, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মেলায় বিভিন্ন জাতের আম ও মৌসুমি ফলের আকর্ষণীয় প্রদর্শনীর পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি উদ্ভাবন তুলে ধরা হচ্ছে। এ ছাড়া কৃষকদের জন্য তথ্য ও পরামর্শ সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকদের আশা, ফল ও আম মেলার মাধ্যমে নিরাপদ ফল উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং রপ্তানিযোগ্য আম চাষে কৃষকদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্থানীয় ফল উৎপাদন ও বাজার সম্প্রসারণে মেলাটি ইতিবাচক ভূমিকা রাখবে।

মাছির যন্ত্রণায় শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ

রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে শিক্ষার্থীদের তালা

স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় যুবক গুলিবিদ্ধ: অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

ছাত্রদলের কমিটিতে অছাত্র বিবাহিত শিবির ছাত্রলীগ

তুচ্ছ ঘটনায় রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহীতে ব্রিটিশ আমলের দোকানের মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি