রাজশাহীর গোদাগাড়ীতে চেকের মামলায় নয় মাসের সাজাপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা তিনটার দিকে গোদাগাড়ী সদর ডাঙ্গাপাড়া মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমান এনসিপির গোদাগাড়ী উপজেলা শাখার আহ্বায়ক। উপজেলার সুইচগেট এলাকায় তাঁর বাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাংকের চেক ডিজঅনারের ঘটনায় দায়ের করা একটি মামলায় আদালত জিয়াউর রহমানকে নয় মাসের কারাদণ্ড ও আট লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, আসামি জিয়াউর রহমানকে বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।