হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জাহান এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম মনির হাসান (৪২)। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০ বছর আগে মনির হাসান রাজবাড়ী সদর উপজেলার বানিয়ারী গ্রামের হাসি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর মনির হাসান বানিয়ারী গ্রামে শ্বশুর বাড়িতে করতেন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালে ২৯ জুন মনির মধ্য রাতে হাসি বেগমকে গোয়াল ঘরে নিয়ে বড় গামলার মধ্যে পানিতে চুবিয়ে হত্যা করে।

এ সময় তাঁদের দুই সন্তানের চিৎকারে এলাকাবাসী জড়ো হলে তখন মনির স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। পর দিন হাসি বেগমের ভাই ইয়াকুব আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মনিরকে আসামি করে হত্যা মামলা মায়ের করেন। মনির আদালতেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, আসামি আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। আবার তাদের দুই সন্তান এই মামলায় আদালতে সাক্ষী দিয়েছে। ফলে আজ আদালত যে রায় দিয়েছে আমরা অনেক খুশি। বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লিতে ৬০ বোতল মদসহ নারী আটক

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

পদ্মায় নৌকাবাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবল নৌকা, আহত ১৭

রাজবাড়ীতে বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাকের সারি

তীব্র স্রোত ও নাব্যতা-সংকটে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন