হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা ছবি সোর্স

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় দুটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত র‍্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামকান্তপুর কইডাঙ্গা এলাকায় আলম সরদার ও বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আলম সরদার (৪০), ইব্রাহিম শেখ (৪৪), বাহাদুর বিশ্বাস (৫৮), ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) ও রাজু আহমেদ টোকন (৪৫)।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এ ছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতিসহ মোট তিনটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-অটোরিকশা-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২

পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা-মারধর, ভিডিও মুছে ফেলার অভিযোগ

কোটি টাকা আত্মসাতের অভিযোগ: উধাও ডাকঘরের লেটার রাইটার

তিন দশকেও চালু হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

রাজবাড়ীর পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্কুল ফাঁকির শাস্তি, লাগাতে হবে ৮০০ গাছ

দৌলতদিয়ার পদ্মার তীর: ভাঙনের ঝুঁকিতে ফেরিঘাট

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স