হোম > সারা দেশ > রাজবাড়ী

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে কোনো ফেরি চলাচল করেনি। আজ শুক্রবার সকাল ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় পাড় থেকে কোনো ফেরি ছেড়ে যায়নি।

এদিকে কুয়াশার কারণে মাঝনদীতে ছোট-বড় দুটি ফেরি আটকা পড়েছে। আর ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। তাতে ভোগান্তিতে পড়েছেন গাড়ির চালক ও যাত্রীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গতকাল সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত দেড়টার দিকে ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে চলাচল শুরু হবে।

‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’

পতাকা নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ব্যারাজ অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

পদ্মা ব্যারাজে নতুন স্বপ্ন দেখছে রাজবাড়ী

দুই বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, একজন আটক

সিঁড়ি ছাড়াই বানানো হলো স্কুলের দোতলা ভবন, ৪ বছর ধরে অব্যবহৃত

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুকন্যা

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের চিত্র বদলায়নি

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুনলেন ৯ চালক