হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

গ্রেপ্তার তিন ব্যক্তি। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজার আজমল হোসেন (৩৮) এবং হেলপার শাকিব হোসেন (২২)।

জানা গেছে, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার আগে সরকারি নির্দেশনা অনুযায়ী নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসির তৎপরতায় বাসের প্রায় ৩৭ জন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। পরে বাসটি নির্ধারিত রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে না উঠে পাশের অবস্থানরত ডাম্প ফেরি কবরীর র‍্যাম্পে সজোরে ধাক্কা দিলে শিকল ও সিটকিনি ছিঁড়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। এতে কোনো প্রাণহানি না ঘটলেও ফেরির অবকাঠামো ও যাত্রীদের মালামালের ক্ষয়ক্ষতি হয়।

এই ঘটনায় শুক্রবার রাতেই দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। শনিবার অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোটি টাকা আত্মসাতের অভিযোগ: উধাও ডাকঘরের লেটার রাইটার

তিন দশকেও চালু হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

রাজবাড়ীর পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্কুল ফাঁকির শাস্তি, লাগাতে হবে ৮০০ গাছ

দৌলতদিয়ার পদ্মার তীর: ভাঙনের ঝুঁকিতে ফেরিঘাট

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স

নিখোঁজ জামায়াতের কর্মীর দগ্ধ লাশ উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী