হোম > সারা দেশ > পিরোজপুর

এনসিপির ৬ জনের প্রশ্নের জবাব দিতেই বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়: হাসনাত আবদুল্লাহ

পিরোজপুর প্রতিনিধি

পথসভায় বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জনের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই এই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়। বিভিন্ন সময় আমাদের সময়ও দেওয়া হয় না।’

আজ ‎সোমবার বিকেলে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শুরু করেছি ছয় দিয়ে, কিন্তু খুব শিগগির এই সংখ্যা ১৬০-এ পরিণত হবে ইনশা আল্লাহ। ১৬০-এ পরিণত তখনই হবে, যখন আমাদের ভাইদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। যেদিন প্রশাসনের ভাইরা মনে করবেন ভবিষ্যতের বাংলাদেশটা তাঁদের সন্তানের জন্য নিরাপদ হবে, সেদিনই ১৬০-এ পরিণত হবে।’

‎পথসভায় এনসিপি নেতা আরও বলেন, ‘বিগত সময় এ দেশের জনগণের কাছ থেকে তিনটি নির্বাচন কেড়ে নিয়েছিল বিগত সরকার। গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।’ ‎

‎কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সারোয়ার তুষার, জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্যসচিব মইনুল হাসান মুন্নাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় হাসনাত আবদুল্লাহ জেলা এনসিপির সদস্যসচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী ঘোষণা করেন।

সরকার গ্রামগঞ্জের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভুয়া ফেসবুক আইডি থেকে সমকামিতার প্রস্তাবের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জনসচেতনতা বৃদ্ধিতে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া

স্বরূপকাঠি সরকারি কলেজে প্রবেশপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের কাঠের পুল পুনর্নির্মাণ

নেছারাবাদে এক রাতে তিন বাড়িতে ডাকাতি, এলাকায় আতঙ্ক

জালে আটকা ১১ কেজির বাগাড়, বাজারে উৎসুক মানুষের ঢল

বলেশ্বর নদে মাছ ধরার ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা