হোম > সারা দেশ > পিরোজপুর

নৌকা ক্ষমতায় এলে ভাগ্যোন্নয়ন আরও নষ্ট হবে: যুব মহিলা লীগ নেত্রী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নৌকায় ভোট দেওয়া যাবে না। নৌকা ক্ষমতায় এলে ভাগ্যোন্নয়ন আরও নষ্ট হবে বলে মন্তব্য করেছেন নেছারাবাদ উপজেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজের পক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলার রাজবাড়ী আবাসন এলাকায় ভোট চাইতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

মহিউদ্দীন মহারাজ পিরোজপুর-২ আসন থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। 

নার্গিস জাহানের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে তীব্র নিন্দা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ভিডিওতে নার্গিস জাহানকে বলতে শোনা যায়, ‘আমরা কেউ যেন নৌকায় না যাই। এই জায়গাটায় সবাই আপনারা স্টিল থাকবেন। বাড়ি বাড়ি গিয়ে আমি আপনাদের যে কথাগুলো বলছি, যে ম্যাসেজটা পৌঁছাইছি, এইটাই আপনারা বাড়ি বাড়ি গিয়ে বলবেন। ভয়ের কোনো কারণ নাই। কারণ, নৌকা এলে আমাদের ভাগ্যের উন্নয়ন আরও নষ্ট হবে। কাজেই নৌকায় আমাদের ভোট দেওয়া যাবে না। বুঝেছেন বিষয়টা?’ 

এ বিষয়ে এই সাবেক যুব মহিলা লীগ নেত্রী বলেন, ‘আমি ভোটারদের সঙ্গে যা বলেছি, তার পুরো ভিডিও ওই ব্যক্তি ফেসবুকে দেননি। ভিডিও আংশিক কেটে প্রচার করা হয়েছে, যা আইনত অপরাধ।’ তিনি বলেন, ‘আমি পিরোজপুর-২ আসনের ভোটার। আমি পিরোজপুর-২ আসনের নির্বাচন নিয়ে কথা বলেছি, সারা দেশ নিয়ে নয়। মাননীয় প্রধানমন্ত্রী একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নৌকার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও দিয়েছেন। দলের নেতা-কর্মীরা যাকে ভালো লাগবে তাঁর পক্ষে কাজ করবে এমন নির্দেশনাও দিয়েছে দল থেকে।’ 

এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসান বলেন, ‘এদের মতো লোকই আওয়ামী লীগের শত্রু। এরাই দলের হাইব্রিড, এরাই খন্দকার মোস্তাক। তিনি যা বলেছেন তা নিন্দনীয়, ঘৃণ্য। এরা সুবিধার অপেক্ষায় ছিল। দলের সুবিধা নিয়ে এখন স্বার্থের জন্য যা ইচ্ছে তাই বলছে দলের বিরুদ্ধে। নার্গিস জাহান একসময় উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। এখন কোনো পদে নেই।’

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

পিরোজপুরে ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ জন ডেঙ্গু রোগী

ভাঙনে বিপর্যস্ত ডুবি-কাটাখালী, এক দশকেও মেলেনি স্থায়ী সমাধান

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের ঘোষণা, ক্ষুব্ধ সংশ্লিষ্ট শিক্ষকেরা

পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক, তদন্ত কমিটি গঠন

ভান্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানের জানাজায় মানুষের ঢল

ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ