হোম > সারা দেশ > পিরোজপুর

চুরি করতে গিয়ে সাবেক কৃষক দল নেতা আটক, হাত-পা বেঁধে থানায় সোপর্দ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

চুরির অভিযোগে স্বরূপকাঠি পৌর কৃষক দলের সাবেক সভাপতি আটক। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে সুমন সরকার (৪০) নামে স্বরূপকাঠি পৌর কৃষক দলের বহিষ্কৃত এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার রাত ৯টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, একটি বাড়ির তালা ভেঙে চুরি করার সময় সুমন সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরে হাত-পা বেঁধে একটি অটোরিকশায় করে তাঁকে থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন সরকারের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে। তাঁর কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সুমন সরকার স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল সরকারের ছেলে। তিনি স্বরূপকাঠি পৌর কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর গত ১৮ জুলাই পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা দলীয় প্যাডে তাঁকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

চুরির অভিযোগে স্বরূপকাঠি পৌর কৃষক দলের সাবেক সভাপতি আটক। ছবি: সংগৃহীত

নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেলিম ভূঁইয়া বলেন, গত শুক্রবার একটি বাড়িতে সুমন চুরি করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে শনিবার সন্ধ্যায় তাঁকে রাস্তায় পেয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কৌশলে সেখান থেকে সরে যান। রাতে নতুন করে অন্য একটি বাড়িতে গিয়ে তালা ভেঙে চুরি করার সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

চুরির অভিযোগে স্বরূপকাঠি পৌর কৃষক দলের সাবেক সভাপতি আটক। ছবি: সংগৃহীত

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, ‘চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দারা সুমনকে আটক করে থানায় দিয়ে গেছেন। তাঁর কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরির মামলা প্রক্রিয়াধীন।’

পিরোজপুরে ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে জিডি

পিরোজপুরে সরকারি কর্মঘণ্টায় প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সিভিল সার্জনের কঠোর বার্তা

অফিসের পাশে চায়ের দোকানির সঙ্গে প্রেম, পল্লী বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

পিরোজপুরে বলেশ্বর নদে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

ঘুম ভেঙে আর মাকে পেল না আড়াই মাসের শিশু, ওর কান্নায় আবেগাপ্লুত স্বজনেরা

জিপিএস ট্র্যাকারে শনাক্ত চোরাই অটোরিকশা, নেছারাবাদে গ্যারেজ মালিকসহ দুজন গ্রেপ্তার

মোবাইল ও মাদক থেকে দূরে রাখতে নেছারাবাদে ফুটবল বিতরণ

গভীর রাতে গৃহবধূর প্রেশার মাপতে গিয়ে ‘প্রেশারে’ চিকিৎসক

মাদক নির্মূলে রাজনৈতিক সুপারিশ বন্ধের আহ্বান কমিউনিটি পুলিশের

পিরোজপুরে গুদামে তার চুরির সময় যুবক আটক