হোম > সারা দেশ > পিরোজপুর

ইন্দুরকানীতে পারিবারিক বিরোধে ইউপি সদস্য ও তাঁর ভাবিকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি

ফাইল ছবি

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদার (৫০) ও তাঁর ভাবি মৌকলি বেগমকে (৪৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী রেহানা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চরবলেশ্বর এলাকায় শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও চরবলেশ্বর এলাকার মৃত আসলাম হাওলাদারের ছেলে। নিহত মৌকলি বেগম একই এলাকার মর্তুজা হাওলাদারের স্ত্রী ও শহিদুলের ভাবি।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে শহিদুলের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে তাঁরা ছুটে গিয়ে পুকুরপাড়ে শহিদুল ও মৌকলিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত রেহানা বেগমকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রেহানা বেগম সাংবাদিকদের বলেন, ‘রাতে হঠাৎ ইউনুসসহ চার-পাঁচজন আমাদের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। আমার স্বামী ও ভাবিকে কুপিয়ে হত্যা করে এবং আমাকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে। ইউনুসের সঙ্গে আমাদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল।’

অভিযুক্ত ইউনুস (৪০) চরবলেশ্বর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

এ বিষয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘পরকীয়াজনিত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

পিরোজপুরে ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ জন ডেঙ্গু রোগী

ভাঙনে বিপর্যস্ত ডুবি-কাটাখালী, এক দশকেও মেলেনি স্থায়ী সমাধান

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের ঘোষণা, ক্ষুব্ধ সংশ্লিষ্ট শিক্ষকেরা

পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক, তদন্ত কমিটি গঠন

ভান্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানের জানাজায় মানুষের ঢল

ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ