হোম > সারা দেশ > পটুয়াখালী

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শনিবার গভীর রাতে ক্যাম্পাসের একাডেমিক ভবন-১-এ তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা। শনিবার গভীর রাতে ক্যাম্পাসের একাডেমিক ভবন-১-এ তালা ঝুলিয়ে আন্দোলনের ঘোষণা দেন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। শিক্ষার্থীরা জানান, দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি-সংবলিত কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে। এতে দুটি পদে আবেদন করার সুযোগ থাকে, কিন্তু পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে সেই সুযোগ নেই।

অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, ‘আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১০ দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রতিবেদন প্রকাশ হয়নি, একাডেমিক কাউন্সিলও গঠন করা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছি।’ তিনি আরও জানান, একাডেমিক কাউন্সিল গঠিত না হওয়া পর্যন্ত বরিশাল ক্যাম্পাস শাটডাউনের আওতায় থাকবে।

সমাবেশে আবুবকর সিদ্দিক, তাহসিন হোসাইন, মাহমুদুল হাসান তানভির, অর্জুন দাস, সীমান্তসহ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।

শনিবার গভীর রাতে ক্যাম্পাসের একাডেমিক ভবন-১-এ তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বরিশাল ক্যাম্পাসের সহকারী প্রক্টর আলী আজগরকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে তদন্ত কমিটির সভাপতি ও রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক মো. মামুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রতিবেদন প্রস্তুত করেছি। সোমবার কর্তৃপক্ষের কাছে তা জমা দেওয়া হবে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়ল ৪০টি কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে

জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন

২২ কেজি ৭০০ গ্রামের কোরাল মাছ বিক্রি ৩০ হাজার টাকায়

তরমুজচাষির কাছে চাঁদা দাবির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

পটুয়াখালী লঞ্চঘাটে অভিযান, পাঁচ লঞ্চ থেকে শতাধিক তোশক জব্দ

বড় ভাইয়ের কাছে টাকার ভাগ চাইতে গিয়ে ভাতিজার হামলায় চাচা আহত

পটুয়াখালীতে চলছে রাখাইন সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব, কাল শেষকৃত্য

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত হাতাহাতি, আহত ১

লঞ্চের ধাক্কায় তরমুজবাহী ট্রলার ডুবে ২ শ্রমিকের মৃত্যু, লঞ্চের রুট পারমিট স্থগিত

সৈকতে যথেচ্ছ মোটরসাইকেল চালনা, ঝুঁকিতে পর্যটকেরা