হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতা-কর্মীরা। আজ বুধবার দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় নুরুল হক নুরের বাবা ইদ্রিস হাওলাদার, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান হাওলাদার, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব শাহ আলম শিকদার, যুগ্ম সদস্যসচিব ছাদ্দাম মৃধা, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর মাস্টার, সদস্যসচিব জাকির হোসেন, দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মিলন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আজ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে পটুয়াখালী-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। নির্বাচনে সব প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা সমভাবে প্রয়োগ করা হবে।

পটুয়াখালীর তিনটিতে বিএনপি-সমর্থিতদের জয়, একটিতে জামায়াত

পটুয়াখালীর চারটি আসনে এগিয়ে আছেন যাঁরা

পটুয়াখালীতে জাল ভোটের চেষ্টা ও ছবি তোলায় আটক ৩

৩৩ বছর বয়সে প্রথম ভোট দিলাম এবং নিজেই প্রার্থী: নুর

পটুয়াখালীতে ‘অর্ধকোটি’ টাকাসহ বিএনপি প্রার্থীর কর্মী আটক

নির্বাচনী ডিউটি দেওয়ার কথা বলে ২৪ নারীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আমাদের এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন: নুরুল হক নুর

পটুয়াখালীর ৪ আসন: লড়াই হবে বিএনপি-জামায়াতে

বাউফলে অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে আহত করার অভিযোগে জামায়াতের বিক্ষোভ

ভোট কেনার অভিযোগ তুলে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১৫