হোম > সারা দেশ > পটুয়াখালী

ইলিশ রক্ষায় টাস্কফোর্সের অভিযানে জেলেদের হামলা, আটক ১৮

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

অভিযানে হামলার ঘটনায় আটক জেলেরা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দুমকীতে ইলিশ রক্ষায় গঠিত টাস্কফোর্সের অভিযানে জেলেরা হামলা চালিয়েছেন। এ সময় ১৮ জেলেকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আংগারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ ধরছিলেন জেলেরা। এ সময় উপজেলা টাস্কফোর্স দুজনকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে পাশের উপজেলা বাকেরগঞ্জের দুধল মৌ এলাকা থেকে ট্রলারযোগে অর্ধশতাধিক নারী-পুরুষ এসে প্রশাসনের লোকজনের ওপর হামলা চালান। এ সময় পুলিশ ১৮ জনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন হৃদয় হাওলাদার, সাবু হাওলাদার, শাওন হাওলাদার, ইমাম নকীব, হাফিজুল ইসলাম, মো. নাসির হাওলাদার, সৈয়দ ফাহাজুল হাওলাদার, মো. রিয়াজ হাওলাদার, হালিম গাজী, সিয়াম আহমেদ, শাওন নকিব, মো. রিজন হাওলাদার, জহিরুল ইসলাম ও মো. রনি হাওলাদার। তাঁদের বাড়ি উত্তর দুধাল মৌ এলাকায়। অপর চারজন অপ্রাপ্তবয়স্ক।

অভিযান শেষে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের ভ্রাম্যমাণ আদালত ১৪ জেলেকে সাত দিনের কারাদণ্ড দেন। এ ছাড়া চার জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়।

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা