হোম > সারা দেশ > পটুয়াখালী

মারামারি ও ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে মারামারি, হামলা ও ছিনতাইয়ের মামলায় জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার পটুয়াখালীর আদালতে হাজিরার পর শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল ফাহাদ আজ মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। পরে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ মার্চ রাতে বাউফল পৌর শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মামলার বাদী ফজলুল হক মৃধা অভিযোগ করেন, এ সময় তার ভাই ও স্বাক্ষীদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়। দোকানের ভেতরে ও বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর বাউফল থানায় দায়ের করা মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে। মামলার এক নম্বর আসামি করা হয় বাউফল উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে। এছাড়া মামলায় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে বাদী দাবি করেন, হামলায় আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শ্রমিক লীগ নেতাকে ধাওয়ার সময় ওলামা দলের নেতার দোকান-বাড়ি লুট, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া করলেন প্রকাশ্যে

ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসা: ৫ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী ১৭

বিতর্কিত ব্যক্তিকে পটুয়াখালী মেডিকেল কলেজে অধ্যক্ষ নিয়োগ, যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

পটুয়াখালী মেডিকেল কলেজ: কলেজে পদ নেই, তবু তিনি ‘উপাধ্যক্ষ’

সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় অটোচালক অপহরণ ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪