হোম > সারা দেশ > পটুয়াখালী

২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুল খান (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, কলাপাড়া শহরের এতিমখানার বাসিন্দা অভিযুক্ত সাইদুল কয়েক দিন আগে কলোনি এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গত শুক্রবার সন্ধ্যায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে তাঁর শ্বশুরবাড়ি ও ওই শিশুর ঘরের মধ্যবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টা চালান।

পরে অভিযুক্ত শিশুটিকে ২০ টাকা দেন এবং বিষয়টি কাউকে জানালে মারধরের হুমকি দেন। ওই শিশু টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে গেলে তার মা টাকার বিষয়ে জানতে চাইলে সে ধর্ষণচেষ্টার বিষয়টি খুলে বলে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে শিশুটির মা স্বজনদের পরামর্শে থানায় মামলা করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই শিশুকে মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পটুয়াখালীতে কুকুর হত্যার অভিযোগ, ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ, যে অভিযোগ তুললেন

ভাড়া বাসা থেকে সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার

হাঁস তাড়া করার অভিযোগে পোষা কুকুর গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা

পটুয়াখালীতে নিখোঁজের পরদিন পরিত্যক্ত ভিটায় মিলল বৃদ্ধের কাদামাখা লাশ

দশমিনায় শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

দশমিনায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে ধর্মীয় শিক্ষককে মারধরের অভিযোগ

দ্বিতীয়বার বিয়ে করে আবার যৌতুকের মামলা, মিথ্যা অভিযোগের দায়ে স্ত্রীই কারাগারে

পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় দুটি সীমানাদেয়ালে ধস

ভূমিদস্যুদের বাধায় ধান লাগাতে না পেরে অঙ্কুরিত বীজের ঝুড়ি নিয়ে দশমিনার কৃষকের মানববন্ধন