হোম > সারা দেশ > পটুয়াখালী

‘দুই ঘণ্টার মধ্যে মেজর চেঞ্জ করেছি, ওসিকে সরিয়েছি’—এমপি মাসুদের বক্তব্য ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি

বক্তব্য দেন মো. শফিকুল ইসলাম মাসুদ। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি জেনারেল মো. শফিকুল ইসলাম মাসুদের একটি জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি ও অপসারণের বিষয়ে মন্তব্য করতে দেখা গেছে।

গত শনিবার বিকেলে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শফিকুল ইসলাম মাসুদ। সভার একটি অংশ ফেসবুকে লাইভ প্রচার করা হলে পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে শফিকুল ইসলাম মাসুদকে বলতে শোনা যায়, ‘দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি এখান থেকে, দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরাইছি। অনেকে বলে ভোটে এমপি হইছি, আর আমি বলি আমরা শুধু ভোটে এমপি হই নাই, পাওয়ারে এমপি হইছি।’

এ সময় শফিকুল ইসলাম স্থানীয় বিএনপির উদ্দেশে বলেন, ‘উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা বোঝেন? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।’

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তারপরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে, এইটা করছে, ওইটা করছে; কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না।’

পটুয়াখালীতে খাল থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

ঈদে পর্যটক বাড়লেও বিগত বছরের চেয়ে উপস্থিতি কম

পটুয়াখালীর ৩০ গ্রামে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জনতার হাতে জামায়াত নেতা আটক

সাংবাদিক তুহিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

অবৈধভাবে ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরি, মালিককে এক বছরের কারাদণ্ড

পটুয়াখালীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ইমামকে পুলিশে সোপর্দ

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

পবিপ্রবিতে উপাচার্যের অপসারণের দাবিতে ৮ম দিনের অবস্থান কর্মসূচি