হোম > সারা দেশ > পটুয়াখালী

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

পটুয়াখালী প্রতিনিধি

ড. এস এম হেমায়েত জাহান। ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহআলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তাঁকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করেছেন। নিয়োগের শর্ত অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক। তিনি ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরবর্তীতে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং এরপর থেকে প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।

অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, নতুন উপাচার্যের নেতৃত্বে শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান

নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার

তেঁতুলিয়া নদীর মাঝখানে ট্রলারের ইঞ্জিন বিকল, ৯৯৯-এ কল দিয়ে মিলল উদ্ধার

কুয়াকাটা সৈকতে ভেসে এল বিশাল আকৃতির মৃত তিমি

পানি নিষ্কাশনের পাইপ নিয়ে বিরোধ, বাউফলে সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

সাংবাদিকের বাবাকে ফোন, ডিবি পরিচয়ে হাতিয়ে নিল ৭৬ হাজার টাকা

‘দুই ঘণ্টার মধ্যে মেজর চেঞ্জ করেছি, ওসিকে সরিয়েছি’—এমপি মাসুদের বক্তব্য ভাইরাল

পটুয়াখালীতে খাল থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩