হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীর তিনটিতে বিএনপি-সমর্থিতদের জয়, একটিতে জামায়াত

পটুয়াখালী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীতে বিএনপি ও বিএনপি-সমর্থিত প্রার্থী তিনটি আসনে এবং জামায়াতে ইসলামী একটি আসনে জয়ী হয়েছেন। একই সঙ্গে চারটি আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

পটুয়াখালী-১: (সদর, মির্জাগঞ্জ ও দুমকী)

এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ১,৫২,০৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ফিরোজ আলম পেয়েছেন ৫৮,১৬১ ভোট। এ ছাড়া এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১,৫৩,০৯২ ভোট, আর ‘না’ পেয়েছে ৮৯,২৬৮ ভোট।

পটুয়াখালী-২: (বাউফল)

জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ ১,০০,৭৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২,৬৭৬ ভোট। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১,১৩,১০০ ভোট, আর না পেয়েছে ৬১,০০৫ ভোট।

পটুয়াখালী-৩: (গলাচিপা-দশমিনা)

বিএনপি-সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর ৯৭,৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন পেয়েছেন ৮১,৩৬১ ভোট। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১,৩১,১১৪, আর না ভোট পড়েছে ৭৬,৫৫৪।

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী)

এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন ১,১৪,০১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০,১২৭ ভোট। গণভোটে হ্যাঁ পেয়েছে ১,২৫,৪৫৮ ভোট এবং না পেয়েছে ৬১,৮৮৯ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালীর চারটি আসনেই ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাঁদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছেন।

পটুয়াখালীর চারটি আসনে এগিয়ে আছেন যাঁরা

পটুয়াখালীতে জাল ভোটের চেষ্টা ও ছবি তোলায় আটক ৩

৩৩ বছর বয়সে প্রথম ভোট দিলাম এবং নিজেই প্রার্থী: নুর

পটুয়াখালীতে ‘অর্ধকোটি’ টাকাসহ বিএনপি প্রার্থীর কর্মী আটক

নির্বাচনী ডিউটি দেওয়ার কথা বলে ২৪ নারীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আমাদের এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন: নুরুল হক নুর

পটুয়াখালীর ৪ আসন: লড়াই হবে বিএনপি-জামায়াতে

বাউফলে অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে আহত করার অভিযোগে জামায়াতের বিক্ষোভ

ভোট কেনার অভিযোগ তুলে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

পায়রা বন্দরের চার লেন সেতুর শাটার ভেঙে নদীতে পড়ে শ্রমিক নিহত, আহত ১০