হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় চর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার কাউয়ারচর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

অজ্ঞাতনামা ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। তাঁর পরনে জলপাই রঙের হাফপ্যান্ট ছিল।

স্থানীয় জেলে রহিম মিয়া বলেন, ‘সকালে সাগরে জাল তুলতে গেলে এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দিই।’

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে যায়।

কুয়াকাটা নৌ পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, কুয়াকাটার চর গঙ্গামতি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত

বাবাকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা: আদালতে যাওয়ার পথে ছেলেকে হাতুড়িপেটা, হাসপাতালেও হামলাচেষ্টা