হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হৃদয় মোল্লা (১৮) ও দুই কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকার কামাল মৃধার বাড়িতে তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ওই তিন যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত চলছে।

বিশ্ব সাপ দিবস: অ্যান্টিভেনম পেতে সাপের চাষ

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ

বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, অচেতন ৩ জেলে

মির্জাগঞ্জে ভূমি অফিসে দালালি, যুবকের কারাদণ্ড

কুয়াকাটায় জেলের জালে বিরল ও দৃষ্টিনন্দন লাইন্ড সার্জনফিশ

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

বিদ্যালয়ের নতুন ভবন: সাড়ে ৬ বছরে কলাম ছাড়া হয়নি কিছুই

দশমিনায় ২০২৫ সালের মামলায় আ.লীগের ৫ নেতা কারাগারে