হোম > সারা দেশ > পটুয়াখালী

১৮ বছরের সাজাপ্রাপ্ত বাউফলের যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান সিরাজ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সভাপতি ও ১৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান সিরাজকে (৫২) ঢাকার আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ দল।

পুলিশ জানায়, মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের চৌমোহনী এলাকার মো. মোসলেম উদ্দিন বাদী হয়ে শাহজাহান সিরাজের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন। মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত তাঁকে ১৮ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর ৫ আগস্ট তিনি এলাকা ছেড়ে ঢাকায় চলে যান।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল শনিবার বিকেলে থানার এসআই মনিরুজ্জামান খানের নেতৃত্বে ঢাকা র‍্যাব-২ ও র‍্যাব-৩ সদস্যরা আফতাবনগরের একটি বাসায় অভিযান চালিয়ে শাহজাহান সিরাজকে গ্রেপ্তার করেন।

এসআই মনিরুজ্জামান খান জানান, আজ রোববার সকালে গ্রেপ্তার শাহজাহান সিরাজকে বাউফল থানায় আনা হবে।

পলির নিচে ৬৫০০ কোটি টাকা

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার