হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে চলছে রাখাইন সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব, কাল শেষকৃত্য

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

তুলাতলীপাড়া বৌদ্ধবিহারসংলগ্ন মাঠে রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া বৌদ্ধবিহারসংলগ্ন এলাকার মাঠে শুরু হয়েছে ভিক্ষু সংঘের পিণ্ডদান, দেশবরেণ্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দোগুন পাঠ, রথপরিক্রমা ও আলং নৃত্য।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠিত হয়েছে মহাথেরোর অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তরকরণ, ধর্মীয় সংগীত, পিণ্ডদান এবং আলং নৃত্য।

আগামীকাল শনিবার মহাথেরোর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্ত এসেছে। ব্যতিক্রমী অনুষ্ঠান দেখতে ভিড় করছে স্থানীয়রাও। মাঠে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে ভ্রাম্যমাণ দোকান।

বরিশাল বিভাগের সংঘরাজ তুলাতলীপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোকগমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন যাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তাঁর মরদেহ বিহারে রাখা হয়।

অন্ত্যেষ্টিক্রিয়া উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক মংচো তালুকদার বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এদিন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। আগামীকাল শেষ দিনে মহাথেরোর শেষকৃত্য অনুষ্ঠানে আতশবাজি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।

ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি ইউনূস গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত, এলাকায় আতঙ্ক

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৫৬ ফুট দীর্ঘ মৃত বেলিন তিমি

দশমিনায় এনজিও কার্যালয়ে ঋণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর ছাত্রদলের হামলা

পবিপ্রবি ও ববির নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

মারামারি ও ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে