হোম > সারা দেশ > পটুয়াখালী

পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত থাকায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবি সংবাদদাতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব, সক্রিয় অংশগ্রহণসহ শারীরিক–মানসিক নির্যাতনের অভিযোগে কৃষি অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল-১-এর আবাসিক ছাত্র ফারহান ইসরাক খান সুপ্তকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হলো।

একই ঘটনায় মৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল-১-এর আবাসিক ছাত্র মো. নাফিউল আলম নাহিদকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও কবি বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী ফারিয়া আক্তার নাতাশাকে ঘটনার মূল উসকানিদাতা এবং টিজ করার বিষয়ে মিথ্যা অভিযোগ করার দায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের মেয়াদকালে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক বা আবাসিক এলাকায় অবস্থান করতে পারবেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শাস্তি দিয়ে আমরা যেন শুধু স্বস্তি পাই—এমন ভাবনা নয়; আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসে পরিণত করা।’

ছুটির দিনে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে এমপিকে ঢাকঢোল বাজিয়ে অভ্যর্থনা

ভরা মৌসুমেও দুমকীর পায়রা-লোহালিয়া নদীতে নেই ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা

জমি নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা-চাচাতো ভাইদের বিরুদ্ধে

ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি ইউনূস গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত, এলাকায় আতঙ্ক

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৫৬ ফুট দীর্ঘ মৃত বেলিন তিমি

দশমিনায় এনজিও কার্যালয়ে ঋণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর ছাত্রদলের হামলা