হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুকুল বেগম ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। নিহতের ২০ বছর বয়সী এক ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ির জামে মসজিদের ইমাম। তিনি দুপুরের খাবার শেষে মসজিদে নামাজ পড়াতে যান। সে সময় তাঁর স্ত্রী ঘরেই অবস্থান করছিলেন। সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী তাঁদের ঘরে এসে ওই নারীর লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।

পবিপ্রবিতে উপাচার্যের অপসারণের দাবিতে ৮ম দিনের অবস্থান কর্মসূচি

কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

পবিপ্রবি: ভিসির সঙ্গে বৈঠকের পর হামলা

দশমিনায় প্রাথমিক প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় ফি আদায়ের অভিযোগ

পবিপ্রবিতে হামলা: বিএনপি ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

হানি ট্র্যাপে ফেলে প্রতারণার অভিযোগ, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

পবিপ্রবি: শিক্ষকদের ওপর হামলায় জড়িতরা এমপির অনুসারী

পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ডিফেন্স বন্ধ হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, একাডেমিক ভবনে তালা

পবিপ্রবিতে বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষক-কর্মকর্তাদের

এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১