হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে গাঁজাসহ যুবক আটক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. শাহিন মল্লিক (৩২)। বাড়ি আয়নাবাজ গ্রামে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা-পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোফাজ্জেল হোসেন। এ সময় শাহিনের হেফাজত থেকে আনুমানিক তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, আটক শাহিন মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আজ সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

দশমিনায় ৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: সংস্কারের ১৫ দিন বাদেই খানাখন্দ, তদন্ত দাবি

কলাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ

পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ

পলাতক আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি

বাউফলে বিএনপির মিছিলে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিশ্ব সাপ দিবস: অ্যান্টিভেনম পেতে সাপের চাষ

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ