হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সৈকতে ভেসে আসা মৃত ডলফিন। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এটির পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠানো ছিল। মাথাসহ মৃতদেহে ক্ষত ছিল। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সৈকতের গঙ্গমতী ফরেস্টার ঢালা এলাকায় এটিকে পাওয়া যায়।

জানা গেছে, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য রহমান বিশ্বাস ডলফিনটি দেখতে পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যদের জানান। এরপর উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ও বন বিভাগ এবং কুয়াকাটা পৌরসভা সমন্বয় করে ডলফিনটিকে মাটিচাপা দেয়।

কুয়াকাটার উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, দেখে মনে হচ্ছে, এটি সকালের জোয়ারে এসেছে। ইরাবতী প্রজাতির এ ডলফিন দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগর সমুদ্র উপকূলের কাছে নদীর মোহনায় বিভিন্ন সময় দেখা যায়।

বাংলাদেশ মেটিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক (সিফ্যাচ) সাগরিকা স্মৃতি বলেন, ডলফিনের মৃতদেহ ভেসে আসা অনেক পুরোনো ঘটনা। বর্ষা মৌসুমে এগুলো বেশি দেখা যায়। আসলে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী, ডলফিন ও সংরক্ষিত সামুদ্রিক প্রাণী বাঁচাতে যত দিন পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে না আসবে, তত দিন এ সমস্যার সমাধান হবে না।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, ‘আমি উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যদের মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে মৃত ডলফিনটি দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’

১৪ হাজার টাকার জাল নোটসহ তরুণ আটক

বাউফলে সেতুর কাজ থমকে আছে তিন বছর ধরে, ভোগান্তিতে হাজারো মানুষ

কলাপাড়ায় ইউএনওর নাম করে ইউপি চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

কলাপাড়ায় গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন, পটুয়াখালীতে যুবক আটক

নারী দিবস: পাপড়ির হাত ধরেই জীবনে এল গতি

‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক