হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে খালে মিলল যুবকের হাত-পা বাঁধা লাশ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে একটি খাল থেকে মো. রাকিব মৃধা (২৫) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

রাকিব আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। তিনি মিলঘর এলাকায় ঢাকাগামী ‘মুন পরিবহন’ ও ‘চেয়ারম্যান পরিবহন’-এর টিকিট কাউন্টার পরিচালনা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, রাকিবকে গতকাল রোববার বিকেলেও এলাকায় দেখা গেছে। তবে রাতে তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান পাননি। তবে বিষয়টি থানায় জানানো হয়নি। পরে বিকেলে স্থানীয়রা খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয় এবং পরিচয় নিশ্চিত করা হয়।

এ বিষয়ে বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর জানান, লাশ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: সংস্কারের ১৫ দিন বাদেই খানাখন্দ, তদন্ত দাবি

কলাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ

পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ

পলাতক আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি

বাউফলে বিএনপির মিছিলে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিশ্ব সাপ দিবস: অ্যান্টিভেনম পেতে সাপের চাষ

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ

বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, অচেতন ৩ জেলে