হোম > সারা দেশ > পঞ্চগড়

ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

পঞ্চগড় প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত ভ্যানে করে পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালিয়া এলাকায় যাচ্ছিলেন জুলেখা বেগম। মাড়েয়া বাজার থেকে রওনা হওয়ার পর পথে ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। তৎক্ষণাৎ ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান জুলেখা।

আজ শুক্রবার দুপুরে উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা বেগম (৫৫) বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুসের স্ত্রী।

পুলিশ জানায়, বারুনী কালীবাড়ি এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন জুলেখা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

৪টি লাউ বিক্রি ১ টাকায়!

বালাইনাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, ঋণের বোঝায় দিশেহারা কৃষক

পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর

ভালো ফলনেও কৃষকের মুখে হাসি নেই, এক টাকায় বিক্রি হচ্ছে চার লাউ

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামানের দুই দিনের রিমান্ড

‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন বিএনপির ১০ হাজার স্বেচ্ছাসেবী’

পঞ্চগড়ে আবারও মোহনীয় রূপে আবির্ভাব কাঞ্চনজঙ্ঘার, মুগ্ধ পর্যটকেরা

পানির ন্যায্য হিস্যা দিয়ে নিজেকে বন্ধুপ্রতিম দেশ প্রমাণ করবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাহফিলের নামে সরকারের বিরোধিতা করলে মেনে নেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী