হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর

পঞ্চগড় প্রতিনিধি

নিহত খাইরুল ইসলাম। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় খাইরুল ইসলাম (৪০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর গাছবাড়ী-বারঘাটী সড়কে বারঘাটী পুলিশ তদন্তকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও গ্রামের আমিনুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, খাইরুল সাইকেল চালিয়ে বারঘাটী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে করলার বস্তাবোঝাই একটি নসিমন দ্রুতগতিতে পেছন থেকে তাঁর সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নসিমনের চালক হাসিবুল গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে বারঘাটী পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নসিমনটি জব্দ করেন। পরে খাইরুলের মরদেহ থানায় নেওয়া হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বালাইনাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, ঋণের বোঝায় দিশেহারা কৃষক

ভালো ফলনেও কৃষকের মুখে হাসি নেই, এক টাকায় বিক্রি হচ্ছে চার লাউ

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামানের দুই দিনের রিমান্ড

‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন বিএনপির ১০ হাজার স্বেচ্ছাসেবী’

পঞ্চগড়ে আবারও মোহনীয় রূপে আবির্ভাব কাঞ্চনজঙ্ঘার, মুগ্ধ পর্যটকেরা

পানির ন্যায্য হিস্যা দিয়ে নিজেকে বন্ধুপ্রতিম দেশ প্রমাণ করবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাহফিলের নামে সরকারের বিরোধিতা করলে মেনে নেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে তরুণীর ব্যক্তিগত ছবি নিয়ে বিরোধ, ভারতীয় যুবকসহ গ্রেপ্তার ৩

পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেপ্তার ২

দ্বিতীয় করতোয়া সেতুর অনুমোদন, পঞ্চগড়ে আনন্দ-উল্লাস