হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে সংঘর্ষ: এক কাদিয়ানিকে পিটিয়ে হত্যা

পঞ্চগড় প্রতিনিধি

আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। 

পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা জানিয়েছেন, বিক্ষোভকারীরা তাঁকে পিটিয়ে মেরেছেন। পিটিয়ে মুখমণ্ডল বিকৃত করে দেওয়ার কারণে প্রথমে তাঁকে শনাক্ত করা যায়নি। পরে নানাভাবে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জাহিদ হাসানকে (৪০) নামে ওই ব্যক্তি নাটোরের বনপাড়া থেকে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসায় যোগ দিতে এসেছিলেন। তিনি সম্ভবত আহমদনগরেই অবস্থান করছিলেন। 

এর আগে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আহত আরিফুর রহমান (২৭) নামে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

একটি সূত্র জানিয়েছে, জাহিদকে প্রথমে পুলিশ আটক করেছিল। তিনি জানিয়েছিলেন, সালানা জলসায় যোগ দিতে তিনি নাটোরের বনপাড়া থেকে এসেছেন। পুলিশ তাঁকে ছেড়ে দিলে আশপাশে থাকা আন্দোলনকারীদের হামলার মুখে পড়েন। একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটুনিতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আহমদিয়াদের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা বন্ধসহ তাঁদের অমুসলিম ঘোষণার দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের হয়। সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের ডাকে এই বিক্ষোভ মিছিলটি শহরের তেঁতুলিয়া রোডের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বড় পরিসরে চৌরঙ্গী মোড়ের দিকে আসতে থাকে। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। 

রাত সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে থেমে থেমে সংঘর্ষ চলে। ঘটনার সময় আহমদিয়াদের ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে। পঞ্চগড় জেলা শহরের করতোয়ার তিরে ট্রাফিক পুলিশের অফিসটিও পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

আ.লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার অভিযোগ: কারাগারে মেজর মৌসুমী

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, এক দিন পরই প্রত্যাহার পিআইও বাবুল চন্দ্র রায়

পঞ্চগড়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

পঞ্চগড় আদালত ভবনের বারান্দায় বেঞ্চে শোয়া অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

৫১ বিদ্যালয়ের নিরাপদ পানির প্রকল্পে অনিয়ম

খেলতে গিয়ে বল বাড়িতে পড়ায় ৩ শিশুকে পিটিয়ে আহত

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

আবারও পুশ ইনের চেষ্টা ঘিরে বিজিবি-বিএসএফের উত্তেজনা, ৬০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন