হোম > সারা দেশ > পঞ্চগড়

পরিবর্তনের আশায় ভোট দিলাম: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি 

ভোট দেন এনসিপি নেতা সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এর আগে সকাল ৮টায় বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়ান সারজিস।

সারজিস বলেন, ‘আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে “হ্যাঁ”তে ভোট দিয়েছি। বাংলাদেশের পরিবর্তনের আশায় ভোট দিলাম। আশা করি, শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাব। জনগণের মতামতের ওপরে আমরা যেন আস্থা রাখি। ভোট গ্রহণের সাথে যাঁরা রয়েছেন, আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সকল রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

এনসিপি নেতা বলেন, ‘গত কয়েক দিনে আমরা বিএনপি নেতা-কর্মীদের ভোটারদের বাধা দেওয়া ও হুমকি দিতে দেখেছি। আমরা প্রত্যাশা করি, আজকে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে, আমাদের কোনো অভিযোগ থাকবে না।’ তিনি আরও বলেন, ‘পেশিশক্তির ব্যবহার করে ভোটকে প্রভাবিত করে কাউকে জয়ী হতে দেব না। তবে জনগণের ওপর আমাদের আস্থা থাকবে। সারা দেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয়ী করবে। মানুষ দেখেছে, দেড় বছরে কারা মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে, তা বিবেচনা করে মানুষ ভোট দেবে।’

শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি বৃদ্ধি

পঞ্চগড়ে নিজের বাসে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

পঞ্চগড়ে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

পঞ্চগড়ে মৌসুমের প্রথম নিলামে বিক্রি হলো ৬৪ হাজার ৩৪৩ কেজি চা, সর্বোচ্চ দর ২৭৫ টাকা

২৪ হাজার ডলারসহ বাংলাবান্ধায় ভারতীয় নাগরিক আটক

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, জামিন পেল সেই শিশু

দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

পঞ্চগড়ে চা-বাগানে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ১