হোম > সারা দেশ > পঞ্চগড়

বিসিএসে উত্তীর্ণ হয়েও ৫ বছর পর যোগদান, আড়াই মাসের মাথায় আত্মহত্যা

পঞ্চগড় প্রতিনিধি

ফাইরুজ আনিকা ওয়াশেমা প্রিনন (৩৩) পঞ্চগড়ের আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। বাবা আব্দুল আজিজ জেলা বিএনপির সাবেক নেতা ও উপজেলা চেয়ারম্যান। সাবেক সরকারের সময় রাজনৈতিক কারণে ৩৯ তম বিসিএসে (স্বাস্থ্য) উত্তীর্ণ হয়েও পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে চাকরিতে যোগ দিতে পারেননি তিনি। পাঁচ বছর পর ২০২৪ সালে ২ জুলাই নিজ উপজেলায় সহকারী সার্জন হিসেবে যোগ দেন। এর আড়াই মাস পর আত্মহত্যা করলেন তিনি।

আজ মঙ্গলবার সকালে দরজা ভেঙে ফাইরুজের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। তাঁর নিথর দেহ দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক দ্বন্দ্ব ও বিষণ্নতা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তাঁর সহকর্মী চিকিৎসক জান্নাতুল ফেরদৌস মিতু বলেন, ‘ফাইরুজ আমার বান্ধবী। সে ৩৯ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু পুলিশের নেতিবাচক প্রতিবেদনের কারণে স্বপ্নের চাকরি পেয়েও যোগ দিতে পারেননি এত বছর।’

তিনি বলেন, ‘ফাইরুজের নামে কোনো অভিযোগ নেই। কিন্তু তাঁর বাবার রাজনীতির কারণে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে নিজের নাম না দেখে ভেঙে পড়ে ফাইরুজ। পাঁচ বছর পর ২০২৪ সালে ২ জুলাই নিজ উপজেলায় সহকারী সার্জন হিসেবে যোগ দেয়। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা আমরা এখনো নিশ্চিত নই।’

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মৃত চিকিৎসকের গলায় ফাঁসের চিহ্ন পেয়েছি। পারিবারিক দ্বন্দ্ব ও ডিপ্রেশনের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে আমরা ধারণা করছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন’ ভারত সীমান্তে আটকা ১০ জন

পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন, বাংলাদেশ-ভারত কেউই গ্রহণ করছে না

পঞ্চগড় সীমান্তে ১০ জনের পুশ ইন ঠেকাল বিজিবি, ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান

পুশ ইন প্রতিরোধে সীমান্তে লাঠি হাতে বিজিবির পাশে স্থানীয়রা

বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ফারাক্কা চুক্তিসহ অভিন্ন নদীর পানিপ্রবাহ ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা চলছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি বৃদ্ধি

পঞ্চগড়ে নিজের বাসে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

পঞ্চগড়ে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার