হোম > সারা দেশ > পঞ্চগড়

ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ৬ দিন বন্ধ ঘোষণা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর ও আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানিকারক গ্রুপ। তবে ইমিগ্রেশনে চেকপোস্ট দিয়ে ভারত-নেপাল দুই দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন। 

জানা যায়, আন্তর্জাতিক মহান মে দিবস ও পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ী এক্সপোর্টার ইমপোর্টার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে আগামী ৩০ এপ্রিল (শনিবার) থেকে ৫ মে (বৃহস্পতিবার) মোট ৬ বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এবং আগামী ০৭ মে (শনিবার) হইতে যথারীতি আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে ৷ 

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বলেন, আন্তর্জাতিক মহান মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ভারত-বাংলাদেশ দুই দেশের যৌথ সিদ্ধান্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৬ দিন পাথরসহ সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ৭ মে সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। 

ফারাক্কা চুক্তিসহ অভিন্ন নদীর পানিপ্রবাহ ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা চলছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি বৃদ্ধি

পঞ্চগড়ে নিজের বাসে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

পঞ্চগড়ে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

পঞ্চগড়ে মৌসুমের প্রথম নিলামে বিক্রি হলো ৬৪ হাজার ৩৪৩ কেজি চা, সর্বোচ্চ দর ২৭৫ টাকা

২৪ হাজার ডলারসহ বাংলাবান্ধায় ভারতীয় নাগরিক আটক

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, জামিন পেল সেই শিশু

দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ