হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে নিজের বাসে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় বোদা পৌরসভা এলাকায় আজ সকালে বাসের চাকায় পিষ্ট হন সুপারভাইজার। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে নিজের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বোদা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী গেটলক বাস বোদা পৌরসভা এলাকায় পৌঁছালে একজন যাত্রীকে তোলার চেষ্টা করেন শান্ত। এ সময় চলন্ত বাস থেকে তিনি পা পিছলে নিচে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বোদা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বোদা থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একযোগে কাজ করছে।

হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টা, রোগী আটক

পঞ্চগড় রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ: পঞ্চগড়ে সারজিস আলম

কৃষিঋণ মওকুফের ক্ষেত্রে কোনো দল বা ধর্ম দেখা হয়নি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ওয়াশ ব্লক নির্মাণ: মেয়াদ শেষ হলেও কাজ শুরু হয়নি

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকে স্তব্ধ নয়াবাড়ি গ্রাম

মন্ত্রী হওয়ার পর হঠাৎ অনেক আত্মীয়-স্বজনের আবির্ভাব ঘটে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার